মেয়েরা কেন ওর কাছে যায়

লেখাটি শেয়ার করুন

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

নোবেল ছেলেটা মেধাবী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমন কণ্ঠ খোদা নিজে হাতে দেন মানুষকে। ওর গান শুনি আর ভাবি, ছেলেটা এত ভালো গায়, এত ভালো গায় যে, ওকে কোনো শিল্পীও ঈর্ষা করবে না। শুধু আক্ষেপ করবে…!

কিন্তু ছেলেটাকে কদিন পর পর কেন পুলিশ ধরে? আবার ছেড়েও দেয়! এবারও সে ধরা খেলো সেই মেয়েঘটিত কেসে। বিয়ের প্রলোভন দেখিয়ে … মেয়েরা কেন ওকে বিয়ে করতে চায়? মেয়েরা কেন ওর কাছে যায়? গেলেই সে কেন তাদের বিয়ের প্রলোভন দেখায়? প্রলোভনে ভুলে কেন তারা পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেয়? নোবেল তো একটা আগুন!

ভারতের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’য় মাঈনুল আহসান নোবেল নামের একজন বাংলাদেশি শিল্পী গাইবে। বিজ্ঞাপনে সেটা দেখার পর থেকে বিস্মিত ছিলাম। কে এই ছেলে? একে চিনি না কেন! পরে ওর গান শুনে চমকে উঠেছিলাম। কিছু কিছু গান সে কাভার করেছিল। সেসব তো মূল শিল্পীর চেয়ে ভালো গেয়েছে ক্ষেত্র বিশেষে! কোন গানের কথা বলবো? আসিফ ভাইয়ের ‘এখনও মাঝে মাঝে/ মাঝ রাতে ঘুমের ঘোরে’, কিংবা বিশ্বদার ‘যেখানে সীমান্ত তোমার’! ওর কণ্ঠে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত শুনে তো চোখ রীতিমতো কপালে উঠেছিল।

মানুষ নোবেলকে ভীষণ পছন্দ করেছিল। ওর প্রতিযোগী, এমনকি বিচারকেরাও ওকে পছন্দ করেছিল। কিন্তু মাদক, অহমিকা তাঁকে ধ্বংস করে দিল। নারীঘটিত অপরাধের কারণে বারবার মানুষ ওর ওপর বিরক্ত হয়েছিল। কিন্তু ক্ষমাও করেছে বারবার। যতবার সে নতুন একটা গান নিয়ে ফিরেছে, ততবার তাঁকে বুকে টেনে নিয়েছে মানুষ।

মার্কিন শিল্পী টেলর সুইফ। খ্যাতিমান শিল্পী মেয়েটা। কিন্তু কতগুলো প্রেম করেছে, তার ঠিক নেই। প্রতিবার একটা করে ছেলেকে ছ্যাকা দেয়, আর একটা করে নতুন গান বাঁধে। এখন বোধহয় ২২ নম্বর প্রেমিকের সঙ্গে আছে। তাতে কারও কিছু যায় আসে না। ওর দেশে কোনো ছেলে ওর বিরুদ্ধে অভিযোগ তোলে না যে, বিয়ের প্রলোভন দেখিয়ে পরে মেয়েটা তাকে ছেড়ে গেছে। ও দিব্বি গান করে বেড়াচ্ছে। কোটি কোটি কোটি ডলার তার আয়। আমি নোবেলকে ওরকম দেখতে চেয়েছিলাম। কারণ নোবেল আমার সতীর্থ। আমি আর নোবেল একই গুরুর কাছে গিটার শিখেছিলাম। আমি অবশ্য অনেক আগের ব্যাচের। সাংবাদিক হিসেবে অনেকবার ওর সঙ্গে কথা হয়েছে, তখন জানতে পারি বিষয়টা। জেনে সে নিজেও আপ্লুত হয়। গুরুর লেখা একটা গানও সে গেয়েছে, অসাধারণ সেই গানটার একটা লিংক কমেন্টে দিয়ে রাখছি।

নোবেলের জন্য ভীষণ খারাপ লাগে। আজও কোর্ট থেকে বের হয়ে বলল, ‘মানুষ মাত্র ভুল করে, আবারও হয়তো ভুল করবো!’ ছেলেটা কি কখনও ফিরতে পারবে স্বাভাবিক জীবনসংসারে?

লেখাটি শেয়ার করুন

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

আরও লেখা

২০ নম্বরের জন্য শিক্ষক হতে পারেননি

পর্দা থেকে রীতিমতো নির্বাসনে চলে গিয়েছিলেন মেধাবী শিল্পী শামস সুমন। বাচিক শিল্পী হিসেবে কাজ শুরু করা সুমন পরিচিতি পেয়েছিলেন অভিনয়শিল্পী হিসেবে। তবে

বিস্তারিত...

আলো ভাগাভাগি করে বাঁচি

যে কোন পরামর্শ, সহযোগিতার জন্য যোগাযোগ করুন